সংবাদ

হাওরের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:২১ পিএম

হাওরের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী
সুনামগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সুনামগঞ্জের হাওর ও দুর্গম এলাকার প্রাথমিক শিক্ষা এগিয়ে নিতে সরকার নতুন পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে স্কুল ফিডিং কর্মসূচিতে কোনো ধরনের অনিয়ম হলে শিক্ষক ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ‘প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের টিফিনে পাঁচটি আইটেম দেওয়ার কথা। এর মধ্যে সপ্তাহে একদিন কলা দেওয়ার নিয়ম রয়েছে। যদি কোনো স্কুলে কলা না দেওয়া হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সপ্তাহে দুই দিন দুধ দেওয়ার কথা থাকলেও বর্তমানে সরবরাহ কম থাকায় দুই সপ্তাহে একদিন দেওয়া হচ্ছে। সরবরাহ বাড়লে এটি আবার সপ্তাহে দুই দিন করা হবে।

অনিয়ম রোধে কড়া বার্তা দিয়ে ববি হাজ্জাজ বলেন, টিফিনের পাঁচটি আইটেমের মধ্যে কোনোটি কম দেওয়া হলে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে। সরবরাহকারীদের ক্ষেত্রেও নিয়ম কঠোর করা হয়েছে। প্রত্যেক সরবরাহকারীকে ফুড টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে এবং তাদের লাইসেন্স থাকতে হবে। টিও ও এটিওরা এসব পণ্য যাচাই করবেন এবং পণ্য গ্রহণের সময় ‘মা কমিটি’ উপস্থিত থাকবে। এমনকি সরবরাহকারী যানবাহনের চালকেরও বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সরবরাহকারীসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

হাওরের প্রাথমিক শিক্ষায় নতুন পরিকল্পনা করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত