সংবাদ

কে এই বিউটি রাণী, কেন তার পক্ষে ‘রিলসের’ বন্যা

প্রতিনিধি, ফেন্সুগঞ্জ (সিলেট)
প্রতিনিধি, ফেন্সুগঞ্জ (সিলেট)
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম

কে এই বিউটি রাণী, কেন তার পক্ষে ‘রিলসের’ বন্যা
শিক্ষিকা বিউটি রাণী পাল

শাড়ি পরে নিজ স্কুল প্রাঙ্গণে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে...’ গানের তালে হাঁটার একটি সাধারণ রিলস ভিডিও পোস্ট করেই অপ্রত্যাশিত এক ঝড়ের মুখে পড়েছিলেন সিলেটের শিক্ষিকা বিউটি রাণী পাল। অথচ এই শিক্ষিকাই ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে ট্রল-সাইবার বুলিংয়ের ঘটনা শিক্ষক সমাজকে এক কঠিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, শিক্ষকের ব্যক্তিগত সৃজনশীলতার সীমারেখা কোথায়?

বিউটি রাণী পাল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।২০১৬ সাল থেকে পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

শিক্ষার্থীদের শরীরচর্চা, নাচ-গানের মাধ্যমে পাঠদান ও পরিবেশবিষয়ক নানা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা পদক অর্জন করেন।

গত ২৩ জুলাই স্কুল ছুটির পর বিদ্যালয়ের প্রাঙ্গণে সহকর্মীদের সঙ্গে ধারন করা একটি ছোট রিলস ভিডিও তিনি নিজের ফেসবুকে পোস্ট করেন। ‘শ্রাবণের মেঘগুলো...’ গানের তালে শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা সমালোচনা ও ট্রল। একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি নিয়ে নেতিবাচক অপপ্রচার চালানো হয়।

বিউটি রাণী পাল জানান, ‘আমি আসলে রিল বানাতে জানি না। এক সহকর্মীর কাছে জানতে চেয়েছিলাম কীভাবে রিল তৈরি করা হয়। ছুটির পর স্কুল প্রাঙ্গণে আমি হেঁটেছি, আর তিনি ভিডিওটি ধারণ করেছেন।’

বিউটি রাণী অভিযোগ করেন, ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ নামের একটি ফেসবুকভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের সম্পাদক আসিফ আহমদ ইকবাল হিরণ তার অনুমতি ছাড়াই ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ডাউনলোড করে প্রকাশ করেন। নিজের ফেসবুক পেজে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

তার দাবি, আসিফ ইকবাল হিরণের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করায় তিনি ক্ষুব্ধ হয়ে এমন কাজ করেছেন। ভিডিওটি সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েও তিনি তা প্রত্যাখ্যান করেন।

শুক্রবার (২৪ জুলাই) ফেঞ্চুগঞ্জ থানায় ‘ফেঞ্চুগঞ্জ প্রতিদিন’ ও আসিফ ইকবাল হিরণের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেন বিউটি রাণী পাল। তিনি অভিযোগ করেন, নতুন করে ‘প্রিয় ফেঞ্চুগঞ্জ’ নামের আরেকটি ফেসবুক পেজ থেকেও তাকে নিয়ে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান বলেন, ‘একজন শিক্ষক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এরপর রোববার (২৬ জুলাই) সিলেট সফরকালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বলেন, তিনি ভিডিওটি দেখেননি। তবে অন্যদের কাছ থেকে জেনেছেন এতে কোনো অশ্লীলতা নেই। তিনি বলেন, ‘গান গাওয়া বা এমন একটি ভিডিও প্রকাশ করাকে আমি অন্যায় মনে করি না। কেউ একমত হোক বা না হোক, আমার অবস্থান সেটিই।’

সমালোচনার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক, লেখক, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ বিউটি রাণী পালের প্রতি সংহতি প্রকাশ করেছেন। অনেক শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ের সামনে একই ধরনের রিলস ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। শিক্ষা কর্মকর্তারাও রিলস ভিডিও পোস্ট করাকে কোনো অপরাধ হিসেবে দেখছেন না।

আলোচিত ভিডিও নিয়ে সমালোচনা প্রসঙ্গে বিউটি রাণী পাল বলেন, ‘আমরা মুখে বলব কারিকুলাম উন্নত, আর আমাদের মন-মানসিকতা থাকবে সংকীর্ণ- তাহলে আমরা কীভাবে দেশ ও জাতিকে এগিয়ে নেব?’ উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে মানুষের চিন্তাভাবনা আধুনিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিউটি রানী আরও বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত। এভাবে সামাজিকভাবে হেনস্তা করা কাম্য নয়। শিক্ষকদের জন্য পৃথক সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানান তিনি।’

নাচের ভিডিও থেকে

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ বলেন, ‘বিষয়টিকে আমরা অন্যায় হিসেবে দেখছি না। এ ঘটনায় কোনো তদন্ত কমিটিও গঠন করা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। প্রয়োজন হলে তদন্ত কমিটি গঠন করা হবে।’

বিউটি রাণী পাল এখন পর্যন্ত সুনামের সঙ্গে শিক্ষকতা করছেন। শিক্ষার্থীদের সৃজনশীল পাঠদানে তার অবদান স্বীকৃত। কিন্তু একটি সাধারণ রিলস ভিডিওই তাকে এক অপ্রত্যাশিত বিতর্কের কেন্দ্রে দাঁড় করিয়েছে। 

অনেকে প্রশ্ন তুলেছেন, শিক্ষকের ব্যক্তিগত প্রকাশকে কি এভাবে সমালোচনার শিকার হতে হবে, নাকি আমাদের চিন্তাভাবনা এখনও অনেকটা সংকীর্ণ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

কে এই বিউটি রাণী, কেন তার পক্ষে ‘রিলসের’ বন্যা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত