সংবাদ

ইরানের অনুরোধেই হামলা বন্ধ, চুক্তি না হলে আবারও আঘাত হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:৩২ এএম

ইরানের অনুরোধেই হামলা বন্ধ, চুক্তি না হলে আবারও আঘাত হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

​ইরানের অনুরোধের প্রেক্ষিতেই দেশটির ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্পষ্ট করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে তেহরানের ওপর আবারও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র।

​সোমবার (২৭ জুলাই) প্রেসিডেন্টদের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেন।

​ইরানের বর্তমান অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, "তারা খুব ভদ্রভাবে আমাদের বলেছে অনুগ্রহ করে হামলা বন্ধ করুন, চলুন আমরা বৈঠকে বসি।' বর্তমানে আমরা সেই পথেই আছি। দেখা যাক জল কতদূর গড়ায়! কিন্তু যদি কোনো সঠিক সমঝোতা না হয়, তবে আমরা আবার আগের সেই আগ্রাসী রূপেই ফিরে যাব।"

​ইরানের ওপর টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা ধারাবাহিক বিমান ও সামরিক হামলার পর সম্প্রতি এই সাময়িক বিরতি দেয় ওয়াশিংটন। একই সময়ে ট্রাম্প প্রশাসন খতিয়ে দেখছে, তেহরানের বিরুদ্ধে ভবিষ্যতে তাদের সামরিক পদক্ষেপের রূপরেখা কেমন হওয়া উচিত।

​তবে যুক্তরাষ্ট্রের এই সাময়িক বিরতির পেছনে অভ্যন্তরীণ কিছু উদ্বেগও কাজ করছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই সামরিক অভিযান আরও দীর্ঘায়িত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

তাদের আশঙ্কা, ইরানে দীর্ঘমেয়াদি ও বড় পরিসরে অভিযান চালালে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র ও গোলাবারুদের মজুতে টান পড়তে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ইরানের অনুরোধেই হামলা বন্ধ, চুক্তি না হলে আবারও আঘাত হানবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

​ইরানের অনুরোধের প্রেক্ষিতেই দেশটির ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে স্পষ্ট করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নতুন কোনো চুক্তিতে পৌঁছাতে না পারলে তেহরানের ওপর আবারও হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র।

​সোমবার (২৭ জুলাই) প্রেসিডেন্টদের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেন।

​ইরানের বর্তমান অবস্থান নিয়ে ট্রাম্প বলেন, "তারা খুব ভদ্রভাবে আমাদের বলেছে অনুগ্রহ করে হামলা বন্ধ করুন, চলুন আমরা বৈঠকে বসি।' বর্তমানে আমরা সেই পথেই আছি। দেখা যাক জল কতদূর গড়ায়! কিন্তু যদি কোনো সঠিক সমঝোতা না হয়, তবে আমরা আবার আগের সেই আগ্রাসী রূপেই ফিরে যাব।"

​ইরানের ওপর টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা ধারাবাহিক বিমান ও সামরিক হামলার পর সম্প্রতি এই সাময়িক বিরতি দেয় ওয়াশিংটন। একই সময়ে ট্রাম্প প্রশাসন খতিয়ে দেখছে, তেহরানের বিরুদ্ধে ভবিষ্যতে তাদের সামরিক পদক্ষেপের রূপরেখা কেমন হওয়া উচিত।

​তবে যুক্তরাষ্ট্রের এই সাময়িক বিরতির পেছনে অভ্যন্তরীণ কিছু উদ্বেগও কাজ করছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই সামরিক অভিযান আরও দীর্ঘায়িত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

তাদের আশঙ্কা, ইরানে দীর্ঘমেয়াদি ও বড় পরিসরে অভিযান চালালে যুক্তরাষ্ট্রের নিজস্ব অস্ত্র ও গোলাবারুদের মজুতে টান পড়তে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত