সংবাদ

যৌতুকের বলি রমা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

প্রতিনিধি, ফরিদপুর
প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৯:০৪ পিএম

যৌতুকের বলি রমা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মনোজিত সরকার (৪৩) নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ নিহতের পরিবারকে দেওয়ার জন্য ফরিদপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অন্য ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালে ফরিদপুরের মধুখালী উপজেলার মনোজিত সরকারের সঙ্গে রমা বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রমার ওপর চাপ সৃষ্টি করা হতো। ২০১৮ সালে মনোজিত আবারও এক লাখ টাকা যৌতুক দাবি করেন। তা দিতে ব্যর্থ হওয়ায় ওই বছরের ২০ এপ্রিল রমা বিশ্বাসকে নাইলনের রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর ঘটনাটি ধামাচাপা দিতে আসামিপক্ষ আত্মহত্যার নাটক সাজালেও ময়নাতদন্ত প্রতিবেদনে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রমাণিত হয়। এ ঘটনায় নিহতের বাবা রঞ্জন বিশ্বাস ২০১৮ সালের ১০ মে মধুখালী থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এই রায় দেওয়া হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, যৌতুকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আদালতের এই কঠোর বার্তা আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

যৌতুকের বলি রমা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত