সংবাদ

বদলাচ্ছে সংসদের সাউন্ড সিস্টেম, উচ্চপর্যায়ের সভা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০১:০০ পিএম

বদলাচ্ছে সংসদের সাউন্ড সিস্টেম, উচ্চপর্যায়ের সভা
সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সভাপতিত্বে বৈঠক। ছবি : পিএমও

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন ও আধুনিকায়ন বিষয়ে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভায় সভাপতিত্ব করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর সিস্টেম স্থাপনের লক্ষ্যে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য কারিগরি বিকল্প, সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা সভায় তুলে ধরে। আধুনিক সাউন্ড সিস্টেমের বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদের কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্যের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২৭ জুলাই ২০২৬

বদলাচ্ছে সংসদের সাউন্ড সিস্টেম, উচ্চপর্যায়ের সভা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন ও আধুনিকায়ন বিষয়ে উচ্চপর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভায় সভাপতিত্ব করেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেমের পরিবর্তে বিশ্বের আধুনিক প্রযুক্তিনির্ভর সিস্টেম স্থাপনের লক্ষ্যে একটি বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য কারিগরি বিকল্প, সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনা সভায় তুলে ধরে। আধুনিক সাউন্ড সিস্টেমের বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং সংসদের কার্যক্রমের সঙ্গে এর সামঞ্জস্যের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত