চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপিকে লক্ষ্য করে তীব্র সমালোচনা করেছেন দলটির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, বিগত সরকারগুলো ভোট চুরি করলেও বিএনপি এবার ভোটের ফলাফল চুরি করেছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জেলা এনসিপি এই পদযাত্রা ও পথসভার আয়োজন করে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন হয়েছে, ২০১৮ সালে হয়েছে মিডনাইট নির্বাচন এবং ২০২৪ সালে হয়েছে ডামি নির্বাচন। আর ২০২৬ সালের নির্বাচনেও ভোট চুরি হয়েছে। তবে এবার ভোট চুরি হয়েছে ফলাফল ঘোষণার পর। আগে সরকারগুলো ভোট চুরি করত, আর বিএনপি ভোটের ফলাফল চুরি করেছে।’
বিএনপির বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে হাসনাত আব্দুল্লাহ বলেন, ব্যাংক খাত, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি ১২টি প্রতিষ্ঠানে বিএনপির নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘জনগণ যাদের ভোটে প্রত্যাখ্যান করেছে, তাদেরই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। দেশের মানুষ তারেক রহমানকে দেখে ভোট দেয়নি, ভোট দিয়েছে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে দেখে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানে অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ‘৩৬ জুলাই স্তম্ভ’ সেই ত্যাগের প্রতীক। এ কারণেই বিভিন্ন স্থানে এসব স্থাপনায় হামলা চালানো হচ্ছে।
জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবের সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংসদ সদস্য মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসুম, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার প্রমুখ। পথসভা থেকে আগামী চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে খাজা আমিরুল বাশার বিপ্লবকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
\

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন