চর্যাপদ সাহিত্য একাডেমি কর্তৃক দেশের সাতজন বিশিষ্ট লেখক, সাহিত্যিক ও শিল্পীকে 'দোনাগাজী পদক' দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। প্রতিষ্ঠানের সিদ্ধান্তের অংশ হিসেবে এবার দুই বছরের (২০২৫ ও ২০২৬) পদক একসঙ্গে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় চাঁদপুর শহরের একাডেমি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পদকপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক আইনজীবী রফিকুজ্জামান রণি।
এর আগে চাঁদপুর শহরের একটি রেস্তোরাঁয় একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপার সভাপতিত্বে জুরি বোর্ডের এক জরুরি বৈঠকে পদকপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত অনুমোদন পায়।
মনোনীত গুণী ব্যক্তিরা হলেন - ২০২৫ সালের জন্য কবিতায় সোহরাব পাশা, কথাসাহিত্যে ইশরাত তানিয়া, শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম ও সংগীতে রনক রায়হান। ২০২৬ সালের জন্য কবিতায় শিবলী মোকতাদির, চারুকলায় অমল সেনগুপ্ত এবং লোক-গবেষণায় সৈয়দা আঁখি হক।
সংবাদ সম্মেলনে মহাপরিচালক রফিকুজ্জামান রণি জানান, সতেরো শতকের প্রখ্যাত রোমান্টিক পুঁথিকবি দোনাগাজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৯ সাল থেকে নিয়মিত এ পদক দেওয়া হচ্ছে। একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা জানান, দ্রুতই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের হাতে এই পদক তুলে দেওয়া হবে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন