সংবাদ

ট্যাংক দুর্ঘটনায় আহত কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

ট্যাংক দুর্ঘটনায় আহত কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনী ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে তিনি চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন। এ সময় সিএমএইচে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
​হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী চিকিৎসাধীন সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন, তাদের সমবেদনা জানান এবং মানসিক সাহস প্রদান করেন। তিনি আহত সেনা কর্মকর্তার আশু ও সম্পূর্ণ আরোগ্য কামনা করে তার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
​গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলার সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিএমএইচে স্থানান্তর করা হয়।
​দুর্ঘটনায় প্রাণ হারানো দুই সেনাসদস্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ট্যাংক দুর্ঘটনায় আহত কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারীতে সেনাবাহিনী ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে গিয়ে তিনি চিকিৎসাধীন ওই কর্মকর্তার শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে সার্বিক খোঁজখবর নেন। এ সময় সিএমএইচে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।
​হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী চিকিৎসাধীন সেনা কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন, তাদের সমবেদনা জানান এবং মানসিক সাহস প্রদান করেন। তিনি আহত সেনা কর্মকর্তার আশু ও সম্পূর্ণ আরোগ্য কামনা করে তার সর্বোচ্চ সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
​গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত ফিল্ড ফায়ারিং অনুশীলন চলার সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হন এবং একজন সেনা কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় আহত ওই কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সিএমএইচে স্থানান্তর করা হয়।
​দুর্ঘটনায় প্রাণ হারানো দুই সেনাসদস্যের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত