রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল থেকে পাঁচটি তাজা ককটেলসহ আরাফাত (২০) ও আব্দুর রহিম (৪৯) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন। একপর্যায়ে তারা সেখানে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন।
এ সময় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মিছিলকারীদের একটি অংশ পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় ককটেল বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ।
গ্রেপ্তার আব্দুর রহিম ও মো. আরাফাত
সাম্প্রতিক সময়ে গুলশান, বনানী ও বারিধারাসহ রাজধানীর অভিজাত এলাকাগুলোতে নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের গোপন বৈঠক ও মিছিলের চেষ্টার খবর পাওয়া গেছে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এসব এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন