সংবাদ

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ নানা ভাই বাহিনীর ১২ দস্যু আত্মসমর্পণ

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ নানা ভাই বাহিনীর ১২ দস্যু আত্মসমর্পণ

সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু নানা ভাই বাহিনীর প্রধানসহ ১২ জন ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৬৭৬ রাউন্ড গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

গত সোমবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকায় তারা আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীরা হলেন বাহিনী প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমত (৩৬), সাইফুল্লাহ মোড়ল (৩৯), এখলাছুর রহমান (৩৮), রবিউল ইসলাম (৩৫), মফিজুল ইসলাম (৩৫), আজিম উদ্দিন গাজী (৩৭), আব্দুর রহমান শেখ (৩৬), শফিকুল ইসলাম (৫৩), মিন্টু গাজী (৩৯), আজিজুল গাজী (৩৫), শাহজাহান মালী (৩৫) ও আজিজুর রহমান (৪৫)। তাদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল, খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এ কারণে নিজেদের জীবন রক্ষায় আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় দস্যুরা। এর আগে কয়েক দফায় বিভিন্ন দস্যু বাহিনীর ৯৬ জন সদস্য আত্মসমর্পণ করেন। এ নিয়ে চলতি বছরে আত্মসমর্পণ করলেন ১০৮ জন বনদস্যু। এ ছাড়া নিয়মিত অভিযান চালিয়ে আটক করা হয়েছে আরও ২৯ জন দস্যুকে। দস্যুদের হাতে জিম্মি থাকা ৪২ জন বনজীবীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, বর্তমান সরকারের দিকনির্দেশনায় সুন্দরবনের বনদস্যু নির্মূল এবং উপকূলীয় অঞ্চল নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। সুন্দরবনে এখনো যেসব দস্যু বাহিনী সক্রিয় বা আত্মগোপনে রয়েছে, তাদেরও অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড।

জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আত্মসমর্পণকারী দস্যুদের পুনর্বাসনের ব্যবস্থাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ নানা ভাই বাহিনীর ১২ দস্যু আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত