নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের রাধা-রানী মূর্তি উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাপানিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফজলেপুর নামক স্থান থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে মূল্যবান পুরাকীর্তি পাচারের গোপন সংবাদ পায় বিজিবি। সেই তথ্যের ভিত্তিতে ১৬ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি সশস্ত্র দল ফজলেপুর এলাকায় টহল অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় কষ্টিপাথরের রাধা-রানী মূর্তিটি জব্দ করা হয়।
বিজিবির ধারণা, উচ্চ মূল্যের এই কষ্টিপাথরের মূর্তিটি সীমান্ত পার করে অবৈধভাবে ভারতে পাচারের পরিকল্পনা ছিল চোরাকারবারীদের।
উদ্ধার করা প্রত্নতাত্ত্বিক সম্পদটির বিষয়ে পরবর্তী আইনি ও অফিশিয়াল প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন