সংবাদ

মাঝরাতে পাম্পে ইউএনওর ঝটিকা অভিযান

প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম

মাঝরাতে পাম্পে ইউএনওর ঝটিকা অভিযান
গুজব রোধে পাম্পে ইউএনও শহিদুল ইসলামের অভিযান। ছবি : সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পেট্রল পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কৃত্রিম সংকট ঠেকাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার রাতে উপজেলা প্রশাসন বিভিন্ন ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে।

সোমবার (২৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মিলেনিয়াম ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের তুলনায় কয়েক গুণ বেশি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের ভিড়। অস্বাভাবিক এই চাপের কারণে অনেক চালককে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়।

অভিযান চলাকালে দেখা যায়, কিছু মোটরসাইকেল চালক অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের চেষ্টা করছিলেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের সতর্ক করা হয়। কর্মকর্তারা জানান, গুজব ছড়িয়ে বা আতঙ্কিত হয়ে জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ডে জনভোগান্তি বাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কয়েকজন মোটরসাইকেল চালক জানান, ফেসবুকে তেলের সংকটের খবর দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পাম্পে ছুটে এসেছেন। তবে পাম্পে এসে দীর্ঘ লাইন দেখে অনেকেই বুঝতে পারেন, এটি নিছক গুজবের ফল।

ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘জ্বালানি পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। গুজব রোধ ও বাজার নিয়ন্ত্রণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং কেবল প্রয়োজন অনুযায়ী জ্বালানি সংগ্রহের আহ্বান জানানো হয়েছে ।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মাঝরাতে পাম্পে ইউএনওর ঝটিকা অভিযান

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত