সংবাদ

চুনারুঘাটে সবজির বাজারে আগুন, কাঁচামরিচ ৩৫০ টাকা!

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৫ পিএম

চুনারুঘাটে সবজির বাজারে আগুন, কাঁচামরিচ ৩৫০ টাকা!
বাজারের বিভিন্ন ধরনের সবজি। ছবি : সংবাদ

হবিগঞ্জের চুনারুঘাটে সপ্তাহের ব্যবধানে সবজির দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। সরবরাহ ঘাটতি ও বৈরী আবহাওয়ার অজুহাতে বিক্রেতারা প্রতিটি সবজির দাম বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে কাঁচামরিচের দাম ৩০০ টাকা ছাড়িয়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) চুনারুঘাটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। এ ছাড়া লম্বা বেগুন ১০০ টাকা, টমেটো ১২০ টাকা, শসা ১২০ টাকা, করলা ১২০ টাকা এবং ঢেঁড়স ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। ছাড়া পেঁয়াজ ৫০-৬০ টাকা, লেবু ৪০-৫০ টাকা হালি, লাউ ১০০ টাকা, কাঁচা কলা ৬০ টাকা হালি পেঁপে ৪০-৫০ টাকা এবং বরবটি ১০০-১২০, লাউ ৭০-৮০ টাকা, করলা ১০০-১২০ টাকা কেজি, জালি কুমড়া ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। সবজির পাশাপাশি চাল, ডাল, চিনি ও ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী।

বাজার করতে আসা নিম্ন ও মধ্যবিত্তরা বলছেন, বৃষ্টির দোহাই দিয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন। বাজার তদারকি না থাকায় অসাধু ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন। তবে খুচরা বিক্রেতা জাবেদ মিয়ার দাবি, টানা বৃষ্টির কারণে অনেক সবজি খেত নষ্ট হয়েছে এবং বাইরের জেলা থেকে ট্রাক আসতে দেরি হচ্ছে। পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চুনারুঘাটে সবজির বাজারে আগুন, কাঁচামরিচ ৩৫০ টাকা!

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত