সংবাদ

রেললাইনে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম

রেললাইনে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালাচ্ছে পুলিশ। ছবি : সংবাদ

চুয়াডাঙ্গা শহরের ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির পাশের রেললাইন থেকে এক অজ্ঞাত নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা ও রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘আমি বর্তমানে বাইরে থাকলেও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থলে সদর থানা ও জিআরপি পুলিশের একটি দল রয়েছে।’

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রেললাইনে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা শহরের ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির পাশের রেললাইন থেকে এক অজ্ঞাত নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা ও রেলওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বলেন, ‘আমি বর্তমানে বাইরে থাকলেও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। রেললাইনের ওপর এক নারীর মরদেহ পড়ে ছিল। ঘটনাস্থলে সদর থানা ও জিআরপি পুলিশের একটি দল রয়েছে।’

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত