সংবাদ

চাচার হাতে ভাতিজা খুন

প্রতিনিধি, মেহেরপুর
প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৫০ পিএম

চাচার হাতে ভাতিজা খুন
নাহিদ হোসেন। ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে নাহিদ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাহিদ তেঁতুলবাড়ীয়া গ্রামের ভিটাপাড়ার জাহিদ হোসেনের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম লালন হোসেন (৪০), তিনি নিহতের আপন চাচা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই লালন হোসেনের একটি বাইসাইকেল চুরি হয়। এ ঘটনায় লালন তার ভাতিজা নাহিদকে সন্দেহ করেন এবং সাইকেল চুরির অভিযোগ তোলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এর জের ধরে পরদিন ২৭ জুলাই আবারও তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লালন হোসেন হাতে থাকা হাসুয়া দিয়ে নাহিদকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে নাহিদ রক্তাক্ত জখম হন।

প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় নাহিদকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

নিহতের বাবা জাহিদ হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে তাঁর ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

চাচার হাতে ভাতিজা খুন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত