সংবাদ

চুয়াডাঙ্গা রেলস্টেশনে মাদকসহ যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ এএম

চুয়াডাঙ্গা রেলস্টেশনে মাদকসহ যুবক গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই তরুণের এক সহযোগী পালিয়ে গেছেন।

গ্রেপ্তার হওয়া তরুণের নাম রাব্বি (২১)। তিনি মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আব্দুলের ছেলে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম সাইদ আলী (২৫)। তিনি একই উপজেলার আমিরপুর গ্রামের মোমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) লিটন ও এসআই হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল মোমিনপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় মোমিনপুর রেলস্টেশন এলাকা থেকে রাব্বিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তার সহযোগী সাইদ আলী পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার রাব্বি ও পলাতক সাইদ আলীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গা রেলস্টেশনে মাদকসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে ওই তরুণের এক সহযোগী পালিয়ে গেছেন।

গ্রেপ্তার হওয়া তরুণের নাম রাব্বি (২১)। তিনি মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আব্দুলের ছেলে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম সাইদ আলী (২৫)। তিনি একই উপজেলার আমিরপুর গ্রামের মোমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) লিটন ও এসআই হাবিবের নেতৃত্বে পুলিশের একটি দল মোমিনপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় মোমিনপুর রেলস্টেশন এলাকা থেকে রাব্বিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে তার সহযোগী সাইদ আলী পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার রাব্বি ও পলাতক সাইদ আলীকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত