সংবাদ

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৩৭ এএম

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধ দমন ও মাদকবিরোধী নিয়মিত এই অভিযানে মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র জব্দ করার পাশাপাশি একজনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর আটটি বিভাগসহ গোয়েন্দা ও সিটিটিসি বিভাগ এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ১৩৩ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া ওয়ারী বিভাগ থেকে ৮৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, লালবাগ বিভাগে ৩৯ জন এবং রমনা বিভাগ থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৩৬৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, অভিযানের সময় এক ভিকটিমকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৯

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধ দমন ও মাদকবিরোধী নিয়মিত এই অভিযানে মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র জব্দ করার পাশাপাশি একজনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানীর আটটি বিভাগসহ গোয়েন্দা ও সিটিটিসি বিভাগ এই অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতদের বিভাগীয় পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি ১৩৩ জন গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগ থেকে। এছাড়া ওয়ারী বিভাগ থেকে ৮৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, গুলশান বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৫৪ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, লালবাগ বিভাগে ৩৯ জন এবং রমনা বিভাগ থেকে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জন এবং সিটিটিসি ১ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৩৬৭ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, অভিযানের সময় এক ভিকটিমকেও উদ্ধার করা সম্ভব হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত