সংবাদ

অসহ্য শব্দদূষণ থেকে মুক্তি পাচ্ছে গাজীপুরবাসী, জেলা প্রশাসনের বড় উদ্যোগ

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:১০ এএম

অসহ্য শব্দদূষণ থেকে মুক্তি পাচ্ছে গাজীপুরবাসী, জেলা প্রশাসনের বড় উদ্যোগ
ছবি : সংবাদ

শিল্পনগরী গাজীপুরকে শব্দদূষণমুক্ত, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে ১২ সপ্তাহের বিশেষ কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন। অপ্রয়োজনীয় হর্ন বন্ধ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই লক্ষ্য অর্জনে কাজ করবে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

সম্প্রতি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় জেলা প্রশাসক বলেন, শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সফল করতে পরিবহন চালক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ সপ্তাহে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে সরকারি যানবাহনে ‘সাইলেন্ট ড্রাইভিং’ স্টিকার লাগানো, চালকদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সংলগ্ন এলাকাকে ‘সাইলেন্ট জোন’ হিসেবে কার্যকর করা। এছাড়া উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন অপসারণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য উল্লেখ করে সভায় জানানো হয়, দীর্ঘ সময় ৭০ ডেসিবেলের বেশি শব্দ মানুষের শ্রবণশক্তির ক্ষতি করে। এছাড়া এটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও শিশুদের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে।

সভায় গাজীপুর সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়, পুলিশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেশের একটি মডেল জেলায় পরিণত করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

অসহ্য শব্দদূষণ থেকে মুক্তি পাচ্ছে গাজীপুরবাসী, জেলা প্রশাসনের বড় উদ্যোগ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

শিল্পনগরী গাজীপুরকে শব্দদূষণমুক্ত, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে ১২ সপ্তাহের বিশেষ কর্মসূচি শুরু করেছে জেলা প্রশাসন। অপ্রয়োজনীয় হর্ন বন্ধ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই লক্ষ্য অর্জনে কাজ করবে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।

সম্প্রতি গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই পরিকল্পনার কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় জেলা প্রশাসক বলেন, শব্দদূষণ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সফল করতে পরিবহন চালক, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১২ সপ্তাহে ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে সরকারি যানবাহনে ‘সাইলেন্ট ড্রাইভিং’ স্টিকার লাগানো, চালকদের কাছ থেকে অঙ্গীকারনামা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল সংলগ্ন এলাকাকে ‘সাইলেন্ট জোন’ হিসেবে কার্যকর করা। এছাড়া উচ্চশব্দের হাইড্রোলিক হর্ন অপসারণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য উল্লেখ করে সভায় জানানো হয়, দীর্ঘ সময় ৭০ ডেসিবেলের বেশি শব্দ মানুষের শ্রবণশক্তির ক্ষতি করে। এছাড়া এটি উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও শিশুদের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে।

সভায় গাজীপুর সিটি করপোরেশন, বিশ্ববিদ্যালয়, পুলিশ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে শব্দদূষণ নিয়ন্ত্রণে দেশের একটি মডেল জেলায় পরিণত করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত