সংবাদ

ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:১৬ এএম

ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২

​রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ টাকার অবৈধ স্বর্ণালংকারসহ স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন: গোবিন্দ মন্ডল (৫২) এবং রাজন চন্দ্র সরকার (৩৫)।

​ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে। এই তথ্যের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানার একটি পুলিশ টিম ধানমন্ডি ২৭ নম্বর রোডের মোগল কাবাবের সামনে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামিয়ে তল্লাশিকালে তাদের কাছ থেকে চোরাচালান স্বর্ণালংকার উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালান স্বর্ণালংকার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, উদ্ধার স্বর্ণ বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে তারা বহন করছিলেন।
​এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ধানমন্ডিতে ৮৯ লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

​রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৯ লাখ টাকার অবৈধ স্বর্ণালংকারসহ স্বর্ণ চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন: গোবিন্দ মন্ডল (৫২) এবং রাজন চন্দ্র সরকার (৩৫)।

​ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চোরাচালানের মাধ্যমে আনা স্বর্ণের একটি চালান ধানমন্ডি হয়ে হাজারীবাগ এলাকায় নেওয়া হবে। এই তথ্যের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানার একটি পুলিশ টিম ধানমন্ডি ২৭ নম্বর রোডের মোগল কাবাবের সামনে চেকপোস্ট স্থাপন করে।
চেকপোস্টে একটি মোটরসাইকেলের দুই আরোহীকে থামিয়ে তল্লাশিকালে তাদের কাছ থেকে চোরাচালান স্বর্ণালংকার উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮৯ লাখ টাকা মূল্যের চোরাচালান স্বর্ণালংকার এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা স্বীকার করেছেন, উদ্ধার স্বর্ণ বিদেশ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে চোরাচালানের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে তারা বহন করছিলেন।
​এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত