রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩০ জুলাই দিবাগত রাতে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি দল এই অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে মাদক ও বিদেশি সিগারেটের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে; এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের উপস্থিতিতে বিজিবির একটি দল মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে দুই ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে এলাকায় প্রবেশ করতে দেখলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। তবে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পাহাড়ি এলাকায় পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ৭.৬২ মি.মি. বিদেশি চায়না পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন বিদেশি Patron সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্র ও সামগ্রীর বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এই বিষয়ে মারিশ্যা জোন ২৭ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, চোরাকারবারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে চোরাচালানের চেষ্টা করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তে চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন