সংবাদ

শিশুকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও, যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:১৫ পিএম

শিশুকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও, যুবক গ্রেপ্তার
ছবি : সংবাদ

ফেনীতে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে সেই দৃশ্যের ভিডিও টিকটকে প্রকাশের অভিযোগে মোজাম্মেল হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরতলীর লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তার মোজাম্মেল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাইল এলাকার মনির হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলার উত্তর সিলোনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মামলায় পলাতক অন্য দুই আসামি হলেন: পশ্চিম সিলোনিয়া এলাকার সালমান (২০) ও যাত্রাসিদ্ধি এলাকার মাহফুজ (১৯)।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরছিল ওই শিশু। পথে আসামিরা শিশুটির গতিপথ রোধ করে শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করে। এক পর্যায়ে এক যুবক পুরো ঘটনার ভিডিও ধারণ করে পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পোস্ট করেন। বৃহস্পতিবার ভিডিওটি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং বিষয়টি পুলিশের নজরে আসে।

ভুক্তভোগী শিশুটির বাবা জানান, ঘটনার পর থেকে শিশুটি আতঙ্কিত হয়ে পড়েছে এবং প্রায়ই কান্নাকাটি করছে। ভিডিওটি দেখে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে তিনি থানায় মামলা করেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, ভিডিওটি নজরে আসার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মোজাম্মেলকে আটক করা হয়েছে। মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শিশুকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত