সংবাদ

শ্রীমঙ্গলে মিলল রহস্যময় ‘ক্যান্টর কুকরি’ সাপ

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম

শ্রীমঙ্গলে মিলল রহস্যময় ‘ক্যান্টর কুকরি’ সাপ
শ্রীমঙ্গলে বিরল ক্যান্টর কুকরি সাপ উদ্ধার। ছবি : সংবাদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিরল প্রজাতির ‘ক্যান্টর কুকরি’ (Cantor's Kukri Snake) সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের শাহাজিবাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঘরের ভেতর সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সে সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় প্রবাসে থাকা পরিবারের এক সদস্যের জামাইকে বিষয়টি জানানো হয়। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ সাপটির পরিচয় নিশ্চিত করেন। এটি ‘ক্যান্টর কুকরি’ (বৈজ্ঞানিক নাম: Oligodon cyclurus) প্রজাতির সাপ, যা বাংলাদেশে অত্যন্ত বিরল এবং সম্পূর্ণ বিষহীন।

উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে পরবর্তী সময়ে সাপটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকা ও বনাঞ্চলে খাদ্যের সংকট ও আবাসস্থল পরিবর্তনের কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে। লোকালয়ে বন্যপ্রাণী বা সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

শ্রীমঙ্গলে মিলল রহস্যময় ‘ক্যান্টর কুকরি’ সাপ

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বিরল প্রজাতির ‘ক্যান্টর কুকরি’ (Cantor's Kukri Snake) সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের শাহাজিবাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে ঘরের ভেতর সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। সে সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় প্রবাসে থাকা পরিবারের এক সদস্যের জামাইকে বিষয়টি জানানো হয়। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ সাপটির পরিচয় নিশ্চিত করেন। এটি ‘ক্যান্টর কুকরি’ (বৈজ্ঞানিক নাম: Oligodon cyclurus) প্রজাতির সাপ, যা বাংলাদেশে অত্যন্ত বিরল এবং সম্পূর্ণ বিষহীন।

উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে পরবর্তী সময়ে সাপটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, শ্রীমঙ্গলের পাহাড়ি এলাকা ও বনাঞ্চলে খাদ্যের সংকট ও আবাসস্থল পরিবর্তনের কারণে বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসছে। লোকালয়ে বন্যপ্রাণী বা সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ বা উদ্ধারকারী সংস্থাকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত