দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় কনসার্ট করতে আসছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায়। আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত ‘ওয়ান ট্রু সাউন্ড’ কনসার্ট।
এর আগে গত ২৬ জুন
একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হলেও অনিবার্য কারণে শেষ মুহূর্তে
অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকরা নতুন তারিখে কনসার্ট আয়োজনের আশ্বাস দিয়েছিলেন।
অবশেষে সেই প্রতিশ্রুতি অনুযায়ী নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।
আয়োজক প্রতিষ্ঠান
ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্টের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। খুব শিগগিরই
টিকিট বিক্রি শুরু হবে। দর্শকদের কথা বিবেচনায় রেখে আগের ঘোষিত মূল্যের তুলনায় টিকিটের
দাম কিছুটা কম রাখার পরিকল্পনাও রয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিনিধি
আরিফা শবনম বলেন, “এবার আয়োজনের সব প্রস্তুতি প্রায় শেষ। খুব শিগগিরই টিকিট বিক্রি
শুরু করব। দর্শকদের সুবিধার কথা ভেবে আগের চেয়ে কিছুটা কম দামে টিকিট রাখার চেষ্টা
করছি।”
তিনি আরও জানান,
আগের স্থগিত হওয়া কনসার্টের আয়োজকদের কাছ থেকে সরাসরি টিকিট কেনা প্রায় সব দর্শকই অর্থ
ফেরত পেয়েছেন। তবে নতুন তারিখের কনসার্টে আগের টিকিট কার্যকর হবে না। নতুন করে টিকিট
সংগ্রহ করতে হবে সবাইকে।
প্রায় চার হাজার
দর্শক ধারণক্ষমতাসম্পন্ন ইউনাইটেড কনভেনশন সেন্টারেই অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুপম রায়ের
পাশাপাশি বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী বা একটি ব্যান্ডও একই মঞ্চে পরিবেশনা করবে।
তবে সেই শিল্পীর নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
আয়োজকদের দাবি,
কনসার্ট আয়োজনের প্রয়োজনীয় সব অনুমোদন সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
দীর্ঘ প্রতীক্ষার পর অনুপম রায়ের এই কনসার্ট রাজধানীর সংগীতপ্রেমীদের জন্য বিশেষ এক
আয়োজন হয়ে উঠবে বলেই প্রত্যাশা তাদের।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন