বিশ্বজুড়ে উদযাপিত হলো হ্যালোইন উৎসব। এতে মেতে উঠেছে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও; যার ছোঁয়া লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের মাঝেও। প্রায়ই নজরকাড়া লুকে নিজেকে মেলে ধরা এই তারকা এবার ধরা দিলেন হ্যালোইন উৎসবের আবহে এক অচেনা ও রহস্যময় লুকে; যা দারুণ নজর কেড়েছে ভক্তদের।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে অপু বিশ্বাসকে সম্পূর্ণ ভিন্ন ও গথিক ধাঁচের এক অবতারে দেখা গেছে। কুচকুচে কালো লেসের স্লিট গাউনে ঝুলন্ত ল্যাম্পের নিচে বেশ মোহময়ী ভঙ্গিতে সোফায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে হাতে একটি প্রাচীন ধাঁচের লণ্ঠন ধরে রহস্যঘেরা দৃষ্টিতে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় এই নায়িকাকে।
মূলত তাঁর এই পুরো মেকওভারে গাঢ় লাল লিপস্টিক, গাঢ় মেকআপ এবং ক্লাসিক ওয়েভ হেয়ারস্টাইল তাঁকে এক অচেনা রূপ দান করেছে। এ ছাড়া চোখে কনটাক্ট লেন্সও তাঁর এই লুকে নতুন মাত্রা যোগ করেছে।
অপু বিশ্বাসের এই ভিন্নধর্মী হ্যালোইন লুক প্রকাশের সঙ্গে সঙ্গেই তা সামাজিকমাধ্যমে বেশ সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীরা তাঁর এই নতুন রূপের প্রশংসা করে মন্তব্যঘরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। ফ্যাশন স্টেটমেন্ট এবং অনন্য সাজসজ্জা নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অপু বিশ্বাস এই ভিন্নধর্মী উপস্থিতির মাধ্যমে আবারও প্রমাণ করলেন, স্টাইল ও গ্ল্যামারে তিনি সবসময়ই ব্যতিক্রমী।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন