সংবাদ

পদ্মায় স্পিডবোটে গুলিবর্ষণ, যুবক গুলিবিদ্ধ

প্রতিনিধি, ভেড়ামারা(কুষ্টিয়া)
প্রতিনিধি, ভেড়ামারা(কুষ্টিয়া)
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

পদ্মায় স্পিডবোটে গুলিবর্ষণ, যুবক গুলিবিদ্ধ
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে গভীর রাতে স্পিডবোটে গুলিবর্ষণের ঘটনায় এক যুবক আহত। ছবি : সংবাদ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গভীর রাতে পদ্মা নদীতে স্পিডবোটে গুলিবর্ষণের ঘটনায় শরিফুল ইসলাম (৩৮) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গোলাপনগর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম ওরফে ববি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে। তিনি স্থানীয় ‘মনি পার্কের’ মালিক মনিরুল ইসলামের সঙ্গে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনি পার্কের মালিক মনিরুল ইসলাম চারজনকে সঙ্গে নিয়ে একটি স্পিডবোটের ট্রায়াল দিতে ২৯ জুলাই রাতে পদ্মা নদীতে যান। পার্ক এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পৌঁছালে অপর একটি স্পিডবোট থেকে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শরিফুল ইসলাম গুলিবিদ্ধ হন। রাতেই তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান জানান, হাসপাতালের ভর্তি রেজিস্টারে শরিফুলের নাম পাওয়া গেলেও পরে তাকে ওয়ার্ডে খুঁজে পাওয়া যায়নি। জরুরি বিভাগের রেজিস্টারে জখমের কারণ হিসেবে ‘গানশট’ বা গুলির কথা উল্লেখ আছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় শরিফুলের স্ত্রী বনি মুঠোফোনে জানান, তার স্বামীর অবস্থা আশঙ্কাজনক এবং তারা চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছেন।

এদিকে গভীর রাতে দলবল নিয়ে স্পিডবোটের ট্রায়ালে যাওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র দাবি করেছে, পদ্মা নদীতে আধিপত্য বিস্তার, চর দখল ও বালুঘাট নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি সশস্ত্র গ্রুপ সক্রিয় রয়েছে। এসব গ্রুপের নেপথ্যে রাজনৈতিক প্রভাব ও প্রভাবশালী নেতাদের প্রশ্রয় রয়েছে বলে অভিযোগ আছে।

এ বিষয়ে জানতে মনি পার্কের মালিক মনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। পার্কের ম্যানেজার ও অন্য সহযোগীরাও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, “বিষয়টি আমরা শুনেছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

পদ্মায় স্পিডবোটে গুলিবর্ষণ, যুবক গুলিবিদ্ধ

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত