সংবাদ

বিএনপি সরকারের আমলেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হবে : রাশেদ খাঁন

প্রতিনিধি, ঝিনাইদহ
প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম

বিএনপি সরকারের আমলেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হবে : রাশেদ খাঁন
ছবি : সংবাদ

জুলাই জাতীয় সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনো দল নয়, বরং এ দেশের শহিদেরা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো আজ বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই এই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লি থেকে অডিও-ভিডিও বার্তায় দেশে ফেরার হুমকি দিচ্ছেন। আপনি দেশে আসুন, আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। জুলাই গণহত্যার দায়ে আপনাকে বিচারের মুখোমুখি হতেই হবে।’

অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘এনসিপি ও জামায়াত জুলাই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার অপচেষ্টা করছে। এনসিপির সাংগঠনিক সক্ষমতা বিএনপির ১০ ভাগের এক ভাগও নেই, অথচ তারা যে আচরণ করছে তাতে মনে হয় শক্তি থাকলে তারা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হতো।’

তিনি আরও বলেন, নির্বাচনেই প্রমাণিত হয়েছে গণঅভ্যুত্থানের ক্রেডিট কাদের। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মাঠে জীবন দিয়েছে বলেই আজ জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বিএনপি সরকারের আমলেই ‘জুলাই সনদ’ বাস্তবায়ন হবে : রাশেদ খাঁন

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

জুলাই জাতীয় সনদ বিএনপি সরকারের আমলেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড কোনো দল নয়, বরং এ দেশের শহিদেরা।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো আজ বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই এই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দিল্লি থেকে অডিও-ভিডিও বার্তায় দেশে ফেরার হুমকি দিচ্ছেন। আপনি দেশে আসুন, আপনার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। জুলাই গণহত্যার দায়ে আপনাকে বিচারের মুখোমুখি হতেই হবে।’

অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘এনসিপি ও জামায়াত জুলাই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার অপচেষ্টা করছে। এনসিপির সাংগঠনিক সক্ষমতা বিএনপির ১০ ভাগের এক ভাগও নেই, অথচ তারা যে আচরণ করছে তাতে মনে হয় শক্তি থাকলে তারা আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হতো।’

তিনি আরও বলেন, নির্বাচনেই প্রমাণিত হয়েছে গণঅভ্যুত্থানের ক্রেডিট কাদের। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মাঠে জীবন দিয়েছে বলেই আজ জনগণ বিএনপিকে নির্বাচিত করেছে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত