সংবাদ

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৯:১৬ পিএম

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১
ছবি : সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ টাকার বেশি। শনিবার (১ আগস্ট) বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৩৪)। তিনি দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, পারকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হতে পারে-এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। বিকেল সোয়া চারটার দিকে সীমান্ত পিলারের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রবিউলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা ছোট-বড় ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। স্বর্ণের পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল স্বীকার করেছেন যে তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হবে। জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০১ আগস্ট ২০২৬

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে প্রায় সাত কেজি ওজনের ৩৯টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ টাকার বেশি। শনিবার (১ আগস্ট) বিকেলে দর্শনা থানার পারকৃষ্ণপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৩৪)। তিনি দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্র জানায়, পারকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হতে পারে-এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। বিকেল সোয়া চারটার দিকে সীমান্ত পিলারের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রবিউলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা ছোট-বড় ৩৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। স্বর্ণের পাশাপাশি একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল স্বীকার করেছেন যে তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হবে। জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত