সংবাদ

ওয়াসার চেয়ারম্যান হলেন প্রকৌশলী সাব্বির মোস্তফা খান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম

ওয়াসার চেয়ারম্যান হলেন প্রকৌশলী সাব্বির মোস্তফা খান

ঢাকা ওয়াসা (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ)-এর নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক প্রকৌশলী ড. মো. সাব্বির মোস্তফা খানকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।

র‌বিবার (২ আগস্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. শাকিলা পারভীন স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫’-এর ধারা ৭(১) অনুযায়ী অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ প্রকৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান। পানি সম্পদ ব্যবস্থাপনা, নগর পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই পানি ব্যবস্থাপনা বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে গবেষণা ও শিক্ষাদানের সঙ্গে যুক্ত।

শিক্ষকতার পাশাপাশি তিনি দেশের প্রকৌশলীদের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন বাংলাদেশ প্রকৌশলী প্রতিষ্ঠান (আইইবি)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রকৌশল শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি নিয়মিত মতামত দিয়ে থাকেন।

ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজধানীর নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিষ্ঠানটির চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

ওয়াসার চেয়ারম্যান হলেন প্রকৌশলী সাব্বির মোস্তফা খান

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত