সংবাদ

মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধিত্ব নেই : নাহিদ ইসলাম

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৮:৪৯ পিএম

মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধিত্ব নেই : নাহিদ ইসলাম
বক্তব্য দিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। ছবি : সংবাদ

বর্তমান সরকারের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধিত্ব নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রোববার (২ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এনসিপির তিন পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত ‘পাহাড়ে জুলাই: সমমর্যাদা, সহাবস্থান ও সম্প্রীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘একটি সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে, অথচ পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ে ওই অঞ্চলের কোনো প্রতিনিধি নেই। দ্বীপেন দেওয়ানকে সরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি কবে হয়েছে আমার জানা নেই। সরকার কোনো জবাবদিহির আওতায় নেই বলেই এমনটা করতে পারছে।’

তিনি জুলাই সনদ বাস্তবায়নে পাহাড় থেকে জোরালো আওয়াজ তোলার আহ্বান জানান।

পাহাড়ের সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সবার সমান নাগরিক অধিকারের পক্ষে। একইসঙ্গে সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন। পাহাড়ের বঞ্চনার অবসান ঘটাতে হবে। সেখানে ভিন্ন ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাস আছে, যা নিরসন জরুরি। পাহাড় থেকে সমতল-সর্বত্র জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

পাহাড়ের রাজনীতির জটিলতা নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘পাহাড়ের নৃগোষ্ঠী ও বাঙালি-উভয় পক্ষই নানাভাবে বঞ্চনার শিকার। এই বিভাজনের সুযোগ নেয় বিদেশি শক্তি। পাহাড়ের দীর্ঘদিনের বঞ্চনা ও নিপীড়নের সামরিক নয়, বরং রাজনৈতিক সমাধান প্রয়োজন। সামরিক কায়দায় সেখানে খুব বেশি কিছু অর্জন করা যাবে না। যারা দ্বন্দ্ব জিইয়ে রেখে সুবিধা নিতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ‘৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে। সাম্প্রদায়িকতা ও ধর্মের নামে বিভাজন সৃষ্টি করা হয়েছে। আমরা মনে করি, জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব জায়গায় আমাদের প্রতিনিধিত্ব থাকবে। পাহাড়কে আমরা বিশেষ গুরুত্ব দিতে চাই। আশা করি, ৫০ বছর পর আগামী নির্বাচনে পাহাড়বাসী নতুন ও তরুণ জনপ্রতিনিধি পাবে।’

অনুষ্ঠানে এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনসহ পার্বত্য জনগোষ্ঠীর প্রতিনিধিরা বক্তব্য দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রামের কোনো প্রতিনিধিত্ব নেই : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত