ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর। অনলাইনে আবেদন নেওয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আর বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর।
রোববার (২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে স্নাতক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট ও আইবিএ ইউনিট।
এবার প্রথমবারের মতো বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের পাঠ্যক্রম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরীক্ষার মানবণ্টন
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য ইউনিটগুলোর পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে।
চারুকলা ইউনিট: ৪০ নম্বর এমসিকিউ (৩০ মিনিট) + ৬০ নম্বর অঙ্কন (৬০ মিনিট)
আইবিএ ইউনিট: ৭০ নম্বর এমসিকিউ (৯০ মিনিট) + ৩০ নম্বর বর্ণনামূলক (৩০ মিনিট)
অন্যান্য ইউনিট: ৪৫ মিনিট এমসিকিউ + ৪৫ মিনিট লিখিত
মোট মূল্যায়ন হবে ১২০ নম্বরের ভিত্তিতে- ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে ২০ নম্বর।
আবেদনের যোগ্যতা
মাধ্যমিক/সমমান ও উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় ২০২১–২০২৪ ও ২০২৬ সালের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আইবিএ ছাড়া সব ইউনিটের পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
ক্লাস শুরু হবে ২৮ মার্চ ২০২৭।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন