সংবাদ

মিঠাপুকুরে ২৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)
প্রতিনিধি, মিঠাপুকুর (রংপুর)
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম

মিঠাপুকুরে ২৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
ছবি : সংবাদ

রংপুরের মিঠাপুকুরে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ২৭৪ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য মো. গোলাম রাব্বানী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুহাম্মদ জহুরুল হক, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম রাব্বানী।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধই দেশের ভবিষ্যৎ সমৃদ্ধির ভিত্তি। তারা শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলার ৫৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২ হাজার ২৩৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৭৪ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। তাদের মধ্যে ১১৯ জন ট্যালেন্টপুল, ১৩৫ জন সাধারণ গ্রেড এবং ২০ জন ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থী।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বেগম রোকেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ ছাড়া মিঠাপুকুর জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৭ জন, শঠিবাড়ি শিশু নিকেতন থেকে ১২ জন এবং সাতভেন্ডী এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০২ আগস্ট ২০২৬

মিঠাপুকুরে ২৭৪ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত