সংবাদ

মোংলা মহাসড়কে প্রাণ গেল খুলনার ঠিকাদারের

জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
জেলা বার্তা পরিবেশক, বাগেরহাট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

মোংলা মহাসড়কে প্রাণ গেল খুলনার ঠিকাদারের
ছবি : সংবাদ

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শেখ সুবাইর রহমান বাবলু (৩৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার পিলজংগ শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবাইর রহমান খুলনার সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।

কাটাখালী হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাতে সুবাইর রহমান মোংলা থেকে মোটরসাইকেলে করে খুলনায় নিজের বাড়িতে ফিরছিলেন। পথে পিলজংগ শ্যামবাগাত এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মোংলা মহাসড়কে প্রাণ গেল খুলনার ঠিকাদারের

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শেখ সুবাইর রহমান বাবলু (৩৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার পিলজংগ শ্যামবাগাত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবাইর রহমান খুলনার সোনাডাঙ্গা এলাকার শেখ হাফিজুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার ছিলেন।

কাটাখালী হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাতে সুবাইর রহমান মোংলা থেকে মোটরসাইকেলে করে খুলনায় নিজের বাড়িতে ফিরছিলেন। পথে পিলজংগ শ্যামবাগাত এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত