সংবাদ

ফেনীতে নবজাতকের মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

ফেনীতে নবজাতকের মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা
ছবি : সংবাদ

ফেনী শহরের আল আকসা হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে হাসপাতালটির অপারেশন থিয়েটারে (ওটি) নানা অনিয়ম পাওয়ায় সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। এরপর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল তাৎক্ষণিক হাসপাতালটি পরিদর্শন করে।

পরিদর্শনকালে স্বাস্থ্য কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষ, দায়িত্বরত চিকিৎসক ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের লাইসেন্স ও অপারেশন থিয়েটারের নথিপত্র যাচাইয়ের সময় সেখানে বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়। এর প্রেক্ষিতে অপারেশন থিয়েটারটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন বলেন, ‘নবজাতকের মৃত্যুর পেছনে কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেকসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ফেনীতে নবজাতকের মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

ফেনী শহরের আল আকসা হাসপাতালে এক নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে হাসপাতালটির অপারেশন থিয়েটারে (ওটি) নানা অনিয়ম পাওয়ায় সেটি সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। এরপর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল তাৎক্ষণিক হাসপাতালটি পরিদর্শন করে।

পরিদর্শনকালে স্বাস্থ্য কর্মকর্তারা হাসপাতাল কর্তৃপক্ষ, দায়িত্বরত চিকিৎসক ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের লাইসেন্স ও অপারেশন থিয়েটারের নথিপত্র যাচাইয়ের সময় সেখানে বেশ কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়। এর প্রেক্ষিতে অপারেশন থিয়েটারটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন বলেন, ‘নবজাতকের মৃত্যুর পেছনে কারও অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। প্রতিবেদন পাওয়ার পর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযানকালে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেকসহ জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত