সংবাদ

কেয়া পায়েলের ‘যত্নে থেকো’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম

কেয়া পায়েলের ‘যত্নে থেকো’

এই প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল ক্যারিয়ারের অন্যতম ব্যস্ত ও সফল সময় পার করছেন। নাটক, ওটিটি ও নতুন নতুন কাজ নিয়ে নিয়মিত আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার দর্শকদের জন্য নিয়ে এসেছেন নতুন নাটক ‘যত্নে থেকো’।

দুই দিন আগে ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটিতে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। নাটকটির গল্প লিখেছেন ইশতিয়াক আহমেদ এবং পরিচালনা করেছেন মোহন আহমেদ। এতে আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, শিল্পী সরকার অপুসহ অনেকে।

নাটকটি নিয়ে কেয়া পায়েল বলেন, “এর আগে ইয়াশের সঙ্গে ‘মনে রেখো আমায়’, ‘তোমায় বলা হয়নি’, ‘মায়াবী’, ‘অতঃপর একসাথে’, ‘চিরসাথী’সহ আরও বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। সবগুলোরই দর্শকপ্রতিক্রিয়া খুব ভালো ছিল। ‘যত্নে থেকো’ নাটকের গল্পটিও অসাধারণ। ইশতিয়াক ভাইয়ের গল্প আমার খুব ভালো লেগেছে। পরিচালকও অনেক যত্ন নিয়ে কাজটি নির্মাণ করেছেন। আশা করছি দর্শকদেরও নাটকটি ভালো লাগবে।”

এদিকে ছোট পর্দার পাশাপাশি ওটিটি মাধ্যমেও নিজের অবস্থান শক্ত করছেন কেয়া পায়েল। সম্প্রতি তিনি চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত ওয়েব ফিল্ম ‘হ্যাপিলি ম্যারিড’-এ অভিনয় করেছেন। এই কাজটি নিয়েও তিনি বেশ আশাবাদী।

অন্যদিকে, কেয়া পায়েলের ভক্তদের একটি বড় অংশ তাকে শিগগিরই বড় পর্দায় দেখতে চান। অনেকেরই প্রত্যাশা, তিনি এক সময় ঢালিউড সুপারস্টার শাকিব খান-এর বিপরীতে অভিনয় করবেন। কেয়া পায়েলও এমন ইচ্ছার কথা জানিয়েছেন। তবে সেটি বাস্তবায়ন হবে কি না, তা সময়ই বলে দেবে।

নতুন নাটক ‘যত্নে থেকো’-র মাধ্যমে আবারও দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়ার প্রত্যাশা কেয়া পায়েলের। তার বিশ্বাস, গল্প, নির্মাণ এবং শিল্পীদের অভিনয় সব মিলিয়ে নাটকটি দর্শকদের ভালো লাগবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

কেয়া পায়েলের ‘যত্নে থেকো’

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত