বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এলো ঐতিহাসিক অর্জন। প্রথমবারের মতো ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজোন্তি বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির নাম উৎসবের মনোনয়ন ঘোষণায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
মনস্তাত্ত্বিক হরর
ঘরানার এই চলচ্চিত্রে বিয়ে, সৌন্দর্যচর্চা ও নারীর অভিজ্ঞতাকে কেন্দ্র করে একটি ভিন্নধর্মী
গল্প তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম। এছাড়া রয়েছেন আজমেরী
হক বাঁধন, সুনেরাহ্ বিনতে কামাল, রিকিতা নন্দিনী শিমু, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম
ও মোহাম্মদ বারী।
রুবাইয়াত হোসেন
বলেন, “বাংলাদেশের হয়ে ভেনিসে প্রতিনিধিত্ব করতে পারছি, এটাই সবচেয়ে বড় সম্মানের। আমি
চাই দেশের সিনেমা আরও বড় জায়গায় পৌঁছাক।”
জার্মানি, পর্তুগাল,
নরওয়ে, ফ্রান্স ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ আগামী ২
থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ার
হবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন