সংবাদ

মুক্তি পেল নতুন নাটক ‘হ্যালো প্রেমিকা’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৯:১৩ পিএম

মুক্তি পেল নতুন নাটক ‘হ্যালো প্রেমিকা’

দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাগো এন্টারটেইনমেন্ট-এর নতুন নাটক ‘হ্যালো প্রেমিকা’ মুক্তি পেয়েছে। নাটকটি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘জাগো সিরিজ’-এ প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে তরুণদের ইগো, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র রায়হান, যার জীবনে রিয়ার আগমনের পর শুরু হয় এক ভিন্ন যাত্রা। জেদ ও ছদ্ম-প্রেমের খেলায় শুরু হওয়া সম্পর্ক একসময় সত্যিকারের ভালোবাসায় রূপ নেয়।

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। নাট্যরূপ দিয়েছেন জান্নাতুল ফেরদৌস মিলা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুহিন চৌধুরী, আরোহী মীম, সাকিব সিদ্দিক, প্রিতি সুলতানা মিতু, মাসুদ মহিউদ্দিন, শিল্পী সরকার অপু এবং এম কে এইচ পামীরসহ আরও অনেকে।

সমসাময়িক তরুণ প্রজন্মের সম্পর্ক, মানসিক দোলাচল ও ভালোবাসার বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই নির্মিত হয়েছে ‘হ্যালো প্রেমিকা’।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মুক্তি পেল নতুন নাটক ‘হ্যালো প্রেমিকা’

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

দেশের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান জাগো এন্টারটেইনমেন্ট-এর নতুন নাটক ‘হ্যালো প্রেমিকা’ মুক্তি পেয়েছে। নাটকটি প্রতিষ্ঠানটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘জাগো সিরিজ’-এ প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে তরুণদের ইগো, আবেগ এবং সম্পর্কের টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে। গল্পের কেন্দ্রীয় চরিত্র রায়হান, যার জীবনে রিয়ার আগমনের পর শুরু হয় এক ভিন্ন যাত্রা। জেদ ও ছদ্ম-প্রেমের খেলায় শুরু হওয়া সম্পর্ক একসময় সত্যিকারের ভালোবাসায় রূপ নেয়।

নাটকটির গল্প ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। নাট্যরূপ দিয়েছেন জান্নাতুল ফেরদৌস মিলা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুহিন চৌধুরী, আরোহী মীম, সাকিব সিদ্দিক, প্রিতি সুলতানা মিতু, মাসুদ মহিউদ্দিন, শিল্পী সরকার অপু এবং এম কে এইচ পামীরসহ আরও অনেকে।

সমসাময়িক তরুণ প্রজন্মের সম্পর্ক, মানসিক দোলাচল ও ভালোবাসার বাস্তব চিত্র তুলে ধরার লক্ষ্যেই নির্মিত হয়েছে ‘হ্যালো প্রেমিকা’।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত