হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯ শতাংশ পরিবার, সঞ্চয় শেষ ৬১ শতাংশের: জরিপ - সংবাদ
হামে আরও ৩ শিশু মারা গেছে। এ
নিয়ে গত ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হামে ৮৪৭ শিশু মারা গেছে। এরমধ্যে সন্দেহজনক
হামে ৭৫১ শিশু মারা গেছে। আর নিশ্চিত হামে ৯৬ শিশু মারা গেছে। এভাবে প্রতিদিন হামে
শিশু মারা যাচ্ছে।
গত ২৪ ঘণ্টায় হামে নতুন করে
১০৮০ শিশু আক্রান্ত হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হামে ৯৬৭শিশু ও নিশ্চিত হামে ১১৩
শিশু আক্রান্ত হয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে সন্দেহজনক হামে ৩৪৪ শিশু ও নিশ্চিত হামে
৩৬ শিশু, সিলেট বিভাগে সন্দেহজনক হামে
১০১ শিশু ও নিশ্চিত হামে ২৮ শিশু, রাজশাহী বিভাগে
সন্দেহজনক হামে ২৯ শিশু ও নিশ্চিত হামে ৬ শিশু, ময়মনসিংহে সন্দেহজনক হামে ৪৮ শিশু ও নিশ্চিত হামে ৬ শিশু, চট্টগ্রাম বিভাগে সন্দেহজনক হামে ২৩৯ শিশু ও নিশ্চিত হামে
২৪ শিশু, বরিশাল বিভাগে সন্দেহজনক হামে
১৩১ শিশু ও নিশ্চিত হামে ১১ শিশু, খুলনা বিভাগে সন্দেজনক
হামে ৫০ শিশু, রংপুর বিভাগে সন্দেহজনক ১৯
শিশু ও নিশ্চিত হামে ২ শিশু আক্রান্ত হয়েছে।
দেশে চলমান গ্যাস–সংকট
মোকাবিলায় গ্যাসের নতুন উৎস খুঁজছে সরকার। মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস
(এলএনজি) আনার উদ্যোগের পর এবার মিয়ানমার থেকে গ্যাস আমদানির বিষয়টি আলোচনায়
এসেছে। বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে সরাসরি গ্যাস আনার প্রস্তাব দিয়েছে। বিকল্প হিসেবে
মিয়ানমার এলএনজি সরবরাহের সম্ভাবনা নিয়েও আলোচনার আগ্রহ দেখিয়েছে।
তবে প্রস্তাবটি এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে। কত গ্যাস পাওয়া যেতে পারে, কোন গ্যাসক্ষেত্র থেকে তা আসবে, পাইপলাইন কোন পথে নির্মিত হবে, এর ব্যয় ও নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—এসব বিষয় এখনো স্পষ্ট নয়। মিয়ানমারে গ্যাসের মজুত থাকলেও দেশটির উৎপাদন কমছে।
বিরোধী নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন - মানবজমিন
বর্তমান বিরোধী দলের নেতারা গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ভাষা ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জ্বালানি খাতে নতুন প্রস্তাব বিরোধপূর্ণ প্রতিষ্ঠান সকারের - সমকাল
আজারবাইজানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সকার আবারও বাংলাদেশের জ্বালানি খাতে কাজ করার আগ্রহ দেখিয়েছে। দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ, নতুন ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনাল নির্মাণ এবং বিদ্যুৎকেন্দ্র পরিচালনায় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশের রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান প্রতিষ্ঠান বাপেক্সের সঙ্গে চলমান আইনি বিরোধের মধ্যেই কোম্পানিটি এমন প্রস্তাব দিল। পুরোনো বিরোধ নিষ্পত্তির আগেই নতুন উদ্যোগ কতটা যৌক্তিক, তা নিয়ে জ্বালানি খাত-সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। তবে জ্বালানি বিভাগ প্রস্তাবটি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
৬৭ কোটি টাকা পানিতে, ফের ওয়াটার বাস চালুর উদ্যোগ - দৈনিক ইত্তেফাক
আগে চার থেকে পাঁচ বার চেষ্টা করেও রাজধানীর চারদিকে নৌপথে ওয়াটার বাস চালানো যায়নি। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে কেনা ১২টি ওয়াটার বাস এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর এই নৌযানগুলো চালাতে গিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) প্রায় ৫৭ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। ২০০০ সালে প্রথম উদ্যোগ নেওয়ার পর কয়েক দফা চেষ্টা করে সর্বশেষ ২০২২ সাল পর্যন্ত এই সেবা টিকে ছিল। সর্বশেষ গত রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার চারদিকে নৌপথ চালুর নির্দেশ দিয়েছেন। এরপর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঢাকার চারপাশের চক্রাকার নৌপথে বেসরকারি উদ্যোগে আবারও ওয়াটার বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। নগরবাসীর যাতায়াত সহজ করার পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদনের বিকাশে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রাথমিকভাবে সরকার এই খাতে খরচ করবে না। প্রয়োজন হলে অর্থ দেবে সরকার।
সংবিধানে ফিরছেন জিয়াউর রহমান - যুগান্তর
সংবিধানে প্রথমবার যুক্ত হতে যাচ্ছে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের বিষয়টি। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়ার দেওয়া স্বাধীনতার ঘোষণা ঠাঁই পাবে সংবিধানে। বিপরীতে বাদ যাচ্ছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যুক্ত হওয়া শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ হিসাবে স্বীকৃতি, তার ৭ মার্চের ভাষণ ও ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা। থাকছে না তার প্রতিকৃতি টানানোর বাধ্যবাধকতাও। একই সঙ্গে সংবিধানে ফিরছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান। আর সাংবিধানিক স্বীকৃতি পেতে যাচ্ছে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের অবদান।
নিহতরা সংখ্যা, আসামিরা পলাতক - বাংলাদেশ প্রতিদিন
‘এই কবরগুলোতে যাঁরা চিরনিদ্রায় শুয়ে আছেন, তাঁদের সবার পিতৃপরিচয় ছিল, ছিল তাঁদের পরিবার। কিন্তু স্বৈরাচার সরকারের কারণে তাঁরা বেওয়ারিশ হিসেবে
দাফন হয়েছেন। তাঁরা তো বেওয়ারিশ ছিলেন না।’ রায়েরবাজার কবরস্থানের ৪ নম্বর ব্লকের
৩৭ নম্বর লাইনের একটি কবরের সামনে ঝুলছে এমন হৃদয়বিদারক সাইনবোর্ড। এ ব্লকের
সারিবদ্ধ কবরে শুয়ে আছেন স্বৈরাচার সরকারের নৈরাজ্যের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানো
সব সাহসী সন্তান।
কোচিং-বাণিজ্য গ্রামেও - আজকের পত্রিকা
নামী শিক্ষাপ্রতিষ্ঠান
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী মালিহা তাবাসসুম
(ছদ্মনাম)। প্রতিদিন স্কুল ছুটির পরই তাকে ছুটতে হয় বেইলি রোডের একটি কোচিং
সেন্টারে। শুধু সে নয়, রাজধানী ঢাকাসহ সারা
দেশের বেশির ভাগ স্কুলশিক্ষার্থীই ছুটছে কোচিং সেন্টারে।
শুধু স্কুলশিক্ষার্থী নয়, প্রথম শ্রেণিতে ভর্তির অপেক্ষায় থাকা শিশুদের নিয়েও অভিভাবকেরা ছুটছেন কোচিং সেন্টারে। বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুধু নয়; এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমনকি চাকরির পরীক্ষার প্রস্তুতিতেও কোচিংনির্ভরতা। রাজধানী থেকে জেলা শহর, উপজেলা, গ্রাম পর্যন্ত বিস্তার ঘটেছে রমরমা এই কোচিং-বাণিজ্যের। আনাচকানাচে গড়ে ওঠা এসব কোচিং সেন্টারে সকাল থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত ব্যাচে ব্যাচে চলছে কোচিংয়ের নামে ক্লাস।
গোর-প্রণয় বৈঠক ও দিল্লির নতুন বার্তা - নয়া দিগন্ত
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাথে মার্কিন বিশেষ দায়িত্বপ্রাপ্ত দূত সার্জিও গোরের বৈঠকের পরই ভারতের ভূখণ্ড থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে নিজস্ব অবস্থান স্পষ্ট করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছে, শেখ হাসিনাকে মানবিক বিবেচনায় আশ্রয়ে রাখা হলেও ভারতের মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেয়া হচ্ছে না।
আওয়ামী লীগের তৎপরতা চালানোর মুরদ নেই - কালের কণ্ঠ
৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর
মুরদ আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা
বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের মুরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো
কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা
মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে,
এর বেশি
তৎপরতা তো দেখি না।’
পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে—এ বিষয়ে কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি তা নয়।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন