সংবাদ

বালাশী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় গণসমাবেশ

প্রতিনিধি, গাইবান্ধা
প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৫:৫২ পিএম

বালাশী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় গণসমাবেশ
ছবি : সংবাদ

গাইবান্ধার বালাশী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে ‘গাইবান্ধা জেলা নাগরিক সংসদ’-এর উদ্যোগে ঐতিহ্যবাহী বালাশী ঘাটে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গাইবান্ধা জেলা নাগরিক সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নান্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বালাশী-বাহাদুরাবাদ রুটটি উত্তরবঙ্গের অন্তত ১০টি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতু নির্মিত হলে রাজধানীর সঙ্গে সরাসরি রেল ও সড়ক যোগাযোগ সহজ হবে এবং যাতায়াতের সময় ও ব্যয় বহুগুণ কমে আসবে। উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই গণদাবি আদায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

গণসমাবেশ থেকে আন্দোলন জোরদার করতে দুই দফার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ১৫ থেকে ২৫ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১ সেপ্টেম্বর গাইবান্ধা পৌর পার্কের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ থেকে র‍্যালি ও গণ-অবস্থান কর্মসূচি পালন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নাগরিক সংসদের সহসভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বেলাল হোসেন, উদিয়াখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাবিল উদ্দিন, জহির রায়হান প্রমুখ।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বালাশী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় গণসমাবেশ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধার বালাশী ঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে ‘গাইবান্ধা জেলা নাগরিক সংসদ’-এর উদ্যোগে ঐতিহ্যবাহী বালাশী ঘাটে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

গাইবান্ধা জেলা নাগরিক সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নান্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, বালাশী-বাহাদুরাবাদ রুটটি উত্তরবঙ্গের অন্তত ১০টি জেলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতু নির্মিত হলে রাজধানীর সঙ্গে সরাসরি রেল ও সড়ক যোগাযোগ সহজ হবে এবং যাতায়াতের সময় ও ব্যয় বহুগুণ কমে আসবে। উত্তরবঙ্গের দীর্ঘদিনের এই গণদাবি আদায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

গণসমাবেশ থেকে আন্দোলন জোরদার করতে দুই দফার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে-আগামী ১৫ থেকে ২৫ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান এবং ১ সেপ্টেম্বর গাইবান্ধা পৌর পার্কের ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ থেকে র‍্যালি ও গণ-অবস্থান কর্মসূচি পালন।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নাগরিক সংসদের সহসভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বেলাল হোসেন, উদিয়াখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কাবিল উদ্দিন, জহির রায়হান প্রমুখ।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত