বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ছয়টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি ও নাতি ফাহিম। তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শাহ আলম হাওলাদারের বাড়িতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় রান্নাঘরে বা ঘরের আশপাশে থাকা ওই তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বাকেরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তবে বোমাটি ওই বাড়িতে কীভাবে এল বা এটি নাশকতার উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কী ধরনের বিস্ফোরক সেখানে ছিল এবং এর পেছনে কারা জড়িত, তা নিশ্চিত হতে আলামত পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এ ঘটনায় ওই এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি ও চাঞ্চল্য বিরাজ করছে।
/

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন