সংবাদ

বৃষ্টির পর আসছে তীব্র গরম, হতে পারে বন্যাও

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০১:২৬ পিএম

বৃষ্টির পর আসছে তীব্র গরম, হতে পারে বন্যাও
ছবি : সংগৃহীত

জুলাই মাসে দেশে স্বাভাবিকের চেয়ে অন্তত ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে আগস্ট মাসে বৃষ্টির এই প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা থাকলেও তাপপ্রবাহ ও স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (২ আগস্ট) ঢাকার আবহাওয়া অধিদপ্তরে অনুষ্ঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় জুলাই মাসের আবহাওয়ার পর্যালোচনাসহ আগস্টের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।

পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে কম বৃষ্টিপাতের মধ্যেও উজান ও দেশের অভ্যন্তরে সাময়িক ভারী বর্ষণের প্রভাবে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগস্ট মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৩৬–৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮–৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া চলতি মাসে অন্তত ৩ থেকে ৫ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

জুলাই মাসের আবহাওয়া পর্যালোচনা করে দেখা যায়, ময়মনসিংহ বিভাগ ছাড়া বাকি ৭টি বিভাগেই স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে খুলনা বিভাগে, যা স্বাভাবিকের চেয়ে ৫৩ শতাংশ বেশি। চট্টগ্রামে স্বাভাবিকের চেয়ে ৫১ শতাংশ এবং সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ৮ জুলাই চট্টগ্রামে এক দিনেই ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা ছিল এ মৌসুমের সর্বোচ্চ।

নদ-নদীর অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল ও পার্বত্য জেলাগুলোর নদ-নদীর পানি বেড়ে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে। তবে কৃষি আবহাওয়ার ক্ষেত্রে এই বৃষ্টিপাত ও রোদ আমন ধানের আবাদের জন্য সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বৃষ্টির পর আসছে তীব্র গরম, হতে পারে বন্যাও

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত