দীর্ঘ বিরতির পর আবারও টেলিভিশনের ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। সম্প্রতি নুহাশ হুমায়ূনের ওয়েব অ্যান্থলজি ‘২ষ’-এর ‘বেসুরা’ পর্ব দিয়ে ওটিটিতে অভিষেকের পর এবার ছোট পর্দায় নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন তিনি।
মুহাম্মদ মোস্তফা
কামাল রাজ পরিচালিত এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে শিমুকে। সম্প্রতি
প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে।
সেখানে জানা গেছে, শিমুর চরিত্রের নাম রুকাইয়া। তবে নাটকের গল্প কিংবা নিজের চরিত্র
সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি এই অভিনেত্রী।
একসময় একক নাটক
ও ধারাবাহিক—দুই মাধ্যমেই নিয়মিত ছিলেন সুমাইয়া শিমু। ‘ললিতা’, ‘হাউজফুল’ ও ‘এফএনএফ’-এর
মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। এরপর দীর্ঘ
সময় অভিনয় থেকে দূরে ছিলেন। প্রায় দেড় বছর আগে ‘বেসুরা’ মুক্তির সময়ই তিনি জানিয়েছিলেন,
ভালো গল্প ও উপযুক্ত চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরবেন। সেই ঘোষণার ধারাবাহিকতায়
এবার তার নতুন যাত্রা ‘ফিরে আসার গল্প’।
নাটকটির নির্মাতা
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানান, এটি একটি পারিবারিক গল্পনির্ভর ধারাবাহিক। বর্তমানে
শুটিংয়ের প্রস্তুতি চলছে এবং আগামী মাসে দৃশ্যধারণ শুরু হওয়ার কথা রয়েছে। শুটিং শুরুর
পর নাটকটির গল্প, সম্প্রচার এবং অন্যান্য বিষয় বিস্তারিত জানানো হবে।
ওটিটিতে সফল প্রত্যাবর্তনের
পর টেলিভিশনের ধারাবাহিক নাটকে সুমাইয়া শিমুর ফেরা দর্শকদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি
করেছে। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় তিনি কীভাবে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন, সেটিই
এখন দেখার অপেক্ষা।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন