সংবাদ

জমির আইল নিয়ে বিরোধে যুবদল নেতার ‘কব্জি কাটলেন’ আ.লীগ নেতা

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ)
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম

জমির আইল নিয়ে বিরোধে যুবদল নেতার ‘কব্জি কাটলেন’ আ.লীগ নেতা
ছবি : সংবাদ

নওগাঁর বদলগাছীতে জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবদল নেতার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম হাসান রমন (৪২)। তিনি জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে এবং মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি। এ ঘটনায় হাসান ও তার মা বিউটি বেগম বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাসান রমনের পরিবারের সঙ্গে একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমানের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মিজানুর রহমান ধারালো হাসুয়া দিয়ে হাসানকে আঘাত করলে তার বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তার মা বিউটি বেগমকেও কুপিয়ে জখম করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

অভিযুক্ত মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং তার স্ত্রী আমেনা বেগম একই ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী বলে স্থানীয়রা দাবি করেছেন।

হাসান রমনের বাবা ও মামলার বাদী দুদু মিয়া বলেন, ‘জমি নিয়ে ঝগড়ার জেরে মিজানুর ও তার স্ত্রী আমার ছেলেকে কুপিয়ে পঙ্গু করে দিয়েছে। আমার স্ত্রীকেও জখম করেছে। আমি এই নৃশংসতার বিচার চাই।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই হামলা চালানো হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তবে অভিযুক্ত মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হাসান আমার জমির আইল কেটে ফেলেছিল। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দলবল নিয়ে আমার বাড়িতে হামলা করে। ধস্তাধস্তির সময় আমার হাতে থাকা ঘাস কাটার হাসুয়ার আঘাতে হাসানের হাত কেটে যায়।’

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামি মিজানুর রহমান ও তার স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

জমির আইল নিয়ে বিরোধে যুবদল নেতার ‘কব্জি কাটলেন’ আ.লীগ নেতা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত