আগামী ৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের কোনো বড় ধরনের নাশকতা করার ক্ষমতা বা শক্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট জানান, বিদেশ থেকে দু-একটি উঁকিঝুঁকি দেওয়া ছাড়া বর্তমানে দলটির মাঠপর্যায়ে কোনো তৎপরতা নেই।
সোমবার সচিবালয়ে
আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী
এসব কথা বলেন।
আগামী ৫ আগস্ট ঘিরে
আওয়ামী লীগের কোনো অপ্রীতিকর বা নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি রয়েছে কি না, এমন প্রশ্নের
স্পষ্ট জবাবে মন্ত্রী বলেন, "আওয়ামী লীগের মুরোদ আছে বলে তো আমার মনে হয় না। একে
তো কার্যক্রম নিষিদ্ধ দল, মাফিয়া শক্তি। তারা মাঝেমধ্যে বিদেশ থেকে উঁকিঝুঁকি দিচ্ছে,
এর বেশি তৎপরতা তো দেখি না।"
পুলিশ বাহিনীর সাম্প্রতিক
অভ্যন্তরীণ সতর্কবার্তা ও টহল সংক্রান্ত নির্দেশনা কোনো বিশেষ গোয়েন্দা তথ্যের ওপর
ভিত্তি করে দেওয়া হয়েছে কি না, সাংবাদিকরা তা জানতে চাইলে তিনি বিষয়টি পরিষ্কার করে
বলেন, "বিষয়টা তা নয়। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে এটা সবসময় চালু থাকে, যাতে আনঅ্যাটেনডেড
কোনো ভেহিক্যাল না রাখে। টিমের পুরুষ সদস্য যেন একসঙ্গে চা না খেতে যায়, টিমের পুরুষ
সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন বিশ্রাম না করে। কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব
জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নরমাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো
কারণ নেই।"
সংবাদ সম্মেলনে
নতুন রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত ইস্যুতে প্রশ্নের জবাবে তিনি সংক্ষিপ্ত উত্তরে বলেন,
"নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেন।"
এ ছাড়া আগামী ৫
আগস্ট পালনের সরকারি ও দলীয় বিভিন্ন কর্মসূচি সম্পর্কে জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
জানান, "আমরা কালকেও মিটিং ডেকেছি আমাদের দলের নেতৃত্বে। এটা যুগপৎ আন্দোলনের
শরিক ও অন্যান্য রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা আগামীকাল একটা সভা করবো কৃষিবিদ ইনস্টিটিউশনে।
প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, আমরা সেখানে কথা বলবো।"
এদিকে সম্প্রতি
এনসিপির সমাবেশে হামলা ও বিশৃঙ্খলার বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে আইনশৃঙ্খলা
পরিস্থিতির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে মন্ত্রী সংক্ষিপ্ত জবাবে বলেন,
"তদন্তের পর জানাবো।"

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন