সংবাদ

হাসপাতালে হঠাৎ আগুন, পুড়ল অ্যাম্বুলেন্স

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৯:০১ এএম

হাসপাতালে হঠাৎ আগুন, পুড়ল অ্যাম্বুলেন্স
ছবি : সংবাদ

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে একটি গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ২৫ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত গ্যারেজে থাকা একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা সদর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১০ মিনিটের চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, অ্যাম্বুলেন্সটিতে যখন আগুন লাগে, তখন তার পাশেই বিপুলসংখ্যক অক্সিজেন সিলিন্ডার রাখা ছিল। এতে বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি তৈরি হয়। ধোঁয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠায় পানি ব্যবহারের পরিবর্তে বিশেষ ‘ফোম’ ব্যবহার করে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়।

প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, অগ্নিকাণ্ডে ঢাকা মেট্রো ছ ৭১-৩০০ নম্বরের একটি অ্যাম্বুলেন্স, গ্যারেজের কাঠামো, কিছু ব্যাটারি ও অক্সিজেন সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও হাসপাতালের প্রস্তুতি সম্পর্কে জানতে চাওয়া হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

হাসপাতালে হঠাৎ আগুন, পুড়ল অ্যাম্বুলেন্স

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত