সংবাদ

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মাদক ও জাল নোট

নিজস্ব বার্তা পরিবেশক, ঢাকা
নিজস্ব বার্তা পরিবেশক, ঢাকা
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ১১:৪৭ এএম

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মাদক ও জাল নোট
ছবি : সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধ দমন ও মাদকবিরোধী এই নিয়মিত অভিযানে নগরের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৬৪টি মামলা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৫ জন আটক হয়েছেন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া উত্তরা বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গুলশান বিভাগ থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জন এবং সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশি-বিদেশি সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬টি ইয়াবা বড়ি ও ৯০ বোতল ফেনসিডিল।

মাদক ছাড়াও তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি সামুরাই, ১৭টি মোবাইল ফোন এবং ৩০টি খালি চেক বইয়ের পাতা উদ্ধার করা হয়েছে। এ সময় নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জাল নোট জব্দ করে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলাগুলোর তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মাদক ও জাল নোট

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অপরাধ দমন ও মাদকবিরোধী এই নিয়মিত অভিযানে নগরের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে মোট ৬৪টি মামলা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির জনসংযোগ শাখা থেকে এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৫ জন আটক হয়েছেন মিরপুর বিভাগ থেকে। এ ছাড়া উত্তরা বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৫৭ জন, ওয়ারী বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৩৭ জন, মতিঝিল বিভাগে ৩৬ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গুলশান বিভাগ থেকে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ৬ জন এবং সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও দেশি-বিদেশি সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬টি ইয়াবা বড়ি ও ৯০ বোতল ফেনসিডিল।

মাদক ছাড়াও তাদের কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি সামুরাই, ১৭টি মোবাইল ফোন এবং ৩০টি খালি চেক বইয়ের পাতা উদ্ধার করা হয়েছে। এ সময় নগদ ১ হাজার ৮০ টাকা এবং ২৮ লাখ টাকার জাল নোট জব্দ করে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলাগুলোর তদন্ত চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত