ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “বাংলাদেশের কোনো নাগরিক যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে দেশে ফেরার পর সরকার কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের বিষয়।”
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আশুগঞ্জ আব্দুল কাদির শাহ পাঠাগার এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে।
রাজনীতিতে ভিন্নমত ও গণতান্ত্রিক সহাবস্থান প্রসঙ্গে সংসদ সদস্য রুমিন ফারহানা আরও স্পষ্ট ভাষায় বলেন, “রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে, এটা রাজনীতি নয়। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই না রাজনীতি। তো এগুলো সবই স্বাভাবিক।”
স্থানীয় রাজনীতিতে মতপার্থক্য এবং গণতান্ত্রিক শিষ্টাচার বজায় রাখার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া একটি বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিল স্থানীয় বিএনপি। ওই বক্তব্যের জের ধরে আশুগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি ঝাড়ু মিছিলও বের করা হয়। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জ উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করার কঠোর হুঁশিয়ারিও দিয়েছিলেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন