২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতায় গঠিত ‘সংবিধান সংশোধন বিষয়ক বিশেষ কমিটির’ প্রথম বৈঠক মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুরে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই বৈঠক শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে মূলত কমিটির সদস্যদের পরিচিতি এবং পরবর্তী কার্যপদ্ধতি নিয়ে আলোচনা হবে। এছাড়া সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনা এবং সংশোধনের সম্ভাব্য রোডম্যাপ বা কর্মপরিকল্পনা তৈরির বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হতে পারে।
১৭ সদস্যের এই বিশেষ কমিটিতে বিরোধী দলের জন্য ৫টি পদ রাখা হলেও তারা এখনো কোনো নাম দেয়নি। ফলে বর্তমানে ১২ সদস্যের এই কমিটি নিয়ে কার্যক্রম শুরু হচ্ছে। গত ১৩ জুলাই জাতীয় সংসদে এই কমিটি গঠন করা হয়। চিফ হুইপ জানান, বিরোধী দল চাইলে যেকোনো সময় তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা যাবে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সভাপতি), চিফ হুইপ মোহাম্মদ নূরুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের জোরালো দাবি ওঠে। এর প্রেক্ষিতে ২০২৫ সালের ১৭ অক্টোবর রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে ‘জুলাই জাতীয় সনদ’ গৃহীত হয়। পরবর্তীতে নভেম্বরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ’ জারি করেন। তবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রতিনিধিরা সংস্কার পরিষদে শপথ নিলেও বিএনপি নেতৃত্বাধীন জোটের সংসদ সদস্যরা এখনো যোগ দেননি।
মঙ্গলবারের বৈঠকে সংবিধানের ক্ষমতার ভারসাম্য, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা এবং মৌলিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংশোধনের বিষয়ে প্রাথমিক মতবিনিময় হতে পারে বলে জানা গেছে।
\

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন