সংবাদ

ময়মনসিংহে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৯:০৫ পিএম

ময়মনসিংহে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান
ছবি : সংবাদ

ময়মনসিংহে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত ‘জুলাই যোদ্ধাদের’ বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘জুলাই আন্দোলনে আমাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। একটি বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা যে আন্দোলন করেছিলাম, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, যারা ১৯৭১-কে হেয় করে কথা বলেন, তারা আসলে ২০২৪-এর গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করতে চান। তাদের ভাষা সংযত করে কথা বলার আহ্বান জানান তিনি।

ছাত্র রাজনীতির বিবর্তন নিয়ে সংসদ সদস্য বলেন, যে ছাত্রসমাজকে কলুষিত করে একসময় রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ‘ব্যবসায়ী প্রতিষ্ঠান’ হিসেবে ব্যবহার করেছে, তারা টিকতে পারে না। ভবিষ্যতে ছাত্রসমাজ যেন আর কোনো কলুষিত রাজনীতির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এবং বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া তিনটি পরিবার এবং ২৩ জন আহত যোদ্ধার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং শহীদদের স্বজনেরা উপস্থিত ছিলেন। শহীদ পরিবারের সদস্যরা তাদের বক্তব্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ময়মনসিংহে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত