সংবাদ

অস্ত্র-ডাকাতি মামলার আসামি এবার ইয়াবাসহ গ্রেপ্তার

প্রতিনিধি, রাজবাড়ী
প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৯:৫৭ পিএম

অস্ত্র-ডাকাতি মামলার আসামি এবার ইয়াবাসহ গ্রেপ্তার
ছবি : সংবাদ

রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মতিন বিশ্বাস (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মতিন অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলার আসামি। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মতিন বিশ্বাস পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবামাজাইল বাজারে অভিযান চালায় পাংশা মডেল থানা-পুলিশ। সেখানে মো. মনোয়ার খানের দোকানের সামনে থেকে মতিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ২০০ টাকা।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, মতিন বিশ্বাসের বিরুদ্ধে আগে থেকেই একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতির মামলা ও একটি মারামারিসহ মোট চারটি মামলা চলমান রয়েছে। নতুন করে ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অস্ত্র-ডাকাতি মামলার আসামি এবার ইয়াবাসহ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশায় ১০৪ পিস ইয়াবাসহ মতিন বিশ্বাস (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মতিন অস্ত্র ও ডাকাতিসহ চারটি মামলার আসামি। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার মতিন বিশ্বাস পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কসবামাজাইল বাজারে অভিযান চালায় পাংশা মডেল থানা-পুলিশ। সেখানে মো. মনোয়ার খানের দোকানের সামনে থেকে মতিন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ২০০ টাকা।

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, মতিন বিশ্বাসের বিরুদ্ধে আগে থেকেই একটি অস্ত্র মামলা, একটি ডাকাতির প্রস্তুতির মামলা ও একটি মারামারিসহ মোট চারটি মামলা চলমান রয়েছে। নতুন করে ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত