সংবাদ

ড্রেজার ধরিয়ে দিলেই নগদ ৫০ হাজার: এমপি

মো. সুবিন, লৌহজং (মুন্সীগঞ্জ)
মো. সুবিন, লৌহজং (মুন্সীগঞ্জ)
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম

ড্রেজার ধরিয়ে দিলেই নগদ ৫০ হাজার: এমপি
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জের লৌহজং ও টঙ্গীবাড়ী এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি ঘোষণা করেছেন, পদ্মা নদীতে কেউ অবৈধ ড্রেজার ধরিয়ে দিতে পারলে তাকে ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

বুধবার (৫ আগস্ট) সকালে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। লৌহজং উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

আব্দুস সালাম আজাদ বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের ফসল। ছাত্র-জনতার এই বিপ্লবের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। তবে ফ্যাসিবাদের দোসরেরা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। ভবিষ্যতে যাতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, ‘আমার এলাকায় কোনো সন্ত্রাসী ও মাদক কারবারির জায়গা হবে না। আমরা একটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়তে চাই, যেখানে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘যে ব্যক্তি অবৈধ ড্রেজারের সুনির্দিষ্ট তথ্য দিয়ে তা ধরিয়ে দিতে পারবেন, তাঁকে আমি তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা পুরস্কার দেব। নদী রক্ষায় কোনো আপস নেই।’

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ওমর ফারুক অবাক এবং উপজেলা বিএনপির সদস্য বাদল হোসেন হাওলাদার। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা তাদের বীরত্বগাথা ও আন্দোলনের স্মৃতিচারণ করেন।

উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। সভা শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ড্রেজার ধরিয়ে দিলেই নগদ ৫০ হাজার: এমপি

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত